লোড হচ্ছে...
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্ন টানা পাঁচ আসর ধরেই অপূর্ণ। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে পারে বলে মনে করছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু। তার বিশ্বাস, ২০২৬ সালের বিশ্বকাপই শিরোপা পুনরুদ্ধারের জন্য উপযুক্ত সময়।
২১ এপ্রিল, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগে একজন ফুটবলপ্রেমীর করা একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। তিন কিংবদন্তি ফুটবলারের ছবি দিয়ে তিনি লিখেছিলেন—‘দ্য থ্রি স্টুজেস’, অর্থাৎ তিন ‘জোকার’। প্রথমে বিষয়টি ঠাট্টা মনে হলেও, এর পেছনে ছিল ভিন্ন এক ব্যাখ্যা। গত দেড় দশক ধরে ফুটবল দুনিয়ায় আধিপত্য বিস্তার করা তিন তারকা—লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার- তাদের অসাধারণ দক্ষতা ও বিনোদনমূলক ফুটবলের জন্যই মূলত এভাবে উল্লেখ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। দর্শকদের আনন্দ দেওয়া এবং ম্যাচকে রোমাঞ্চকর করে তোলার ক্ষমতাই তাদের আলাদা করেছে। প্রায় শতবর্ষ আগে জনপ্রিয় কমেডি শো ‘দ্য থ্রি স্টুজেস’-এর মতোই এই তিন তারকার ক্যারিয়ারও দীর্ঘ, প্রভাবশালী এবং স্মরণীয় হয়ে আছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তারা ফুটবল সংস্কৃতিকে বদলে দিয়েছেন বলেও ফুটবল বিশ্লেষকদের মত।
১৩ এপ্রিল, ২০২৬
ফুটবলকে বলা হয় ‘জনগণের খেলা, কিন্তু ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ সেই সংজ্ঞাকেই যেন বদলে দিচ্ছে। কাতার বিশ্বকাপের তুলনায় আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কেবল বৃদ্ধিই পায়নি, বরং তা পৌঁছেছে সাধারণ মানুষের আকাশচুম্বী কল্পনার বাইরে। ফিফার প্রবর্তিত নতুন ‘ডায়নামিক প্রাইসিং’ মডেলের কারণে টিকিটের দাম এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল দেখার জন্য সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ১,৬০৭ ডলার। কিন্তু ২০২৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই একই রোমাঞ্চ অনুভব করতে একজন দর্শককে গুনতে হচ্ছে প্রায় কয়েকগুণ বেশি দামে , যার মূল্য ১০,৯৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকার বেশি)। মাত্র ৪ বছরের ব্যবধানে ফাইনালের টিকিটের দাম বেড়েছে প্রায় ৫৮৪ শতাংশ।
৩ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সে জল্পনার অবসান ঘটিয়ে ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, তাদের দেশের বর্তমান পরিস্থিতি বিশ্বকাপে অংশ নেওয়ার মতো নয়।
১২ মার্চ, ২০২৬

